1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুর মেডিকেলে ছিনতাই, আটক ১, উদ্ধার ৪ মোবাইল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুর মেডিকেলে ছিনতাই, আটক ১, উদ্ধার ৪ মোবাইল

রিপোর্টার, কাজল ইব্রাহিম
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৪ বার

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর চিকিৎসাধীন এক শিশুর অভিভাবকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আল আমিন নামে এক যুবককে চারটি মোবাইলসহ আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জুলাই ২০২৫, সকাল ৬টা ১০ মিনিটে।
একই পরিবারের কাছ থেকে চারটি মোবাইল ছিনিয়ে নিয়ে চার-পাঁচজন দুর্বৃত্ত পালানোর চেষ্টা করে। ওই সময় জরুরি গেটের দায়িত্বরত আনসার সদস্য মো. তৌহিদুল ইসলাম দ্রুত পিসি গোলাম মোস্তফাকে অবহিত করেন।
সংবাদ পেয়ে পিসি গোলাম মোস্তফা, আনসার সদস্য গোলাম মোস্তফা এবং আল কাফি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।

পালানোর সময় জরুরি গেটে তুষার নামে এক ছিনতাইকারীকে চারটি মোবাইলসহ আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়।

পরে যাচাই শেষে মোবাইলগুলো ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয় এবং আটক আসামিকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com