1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোটি টাকা মূল্যমানের ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোটি টাকা মূল্যমানের ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৭ বার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্রসহ চাঞ্চল্যকর হত্যা, অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’কে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৭/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে নিউ বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে।

সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা-মাওয়া মহাসড়কের উপর বর্ণিত বাসটি থামিয়ে অভিযান পরিচলনা করে আনুমানিক ১,১১,২১,০০০/- (এক কোটি এগারো লক্ষ একুশ হাজার) টাকা মূল্যমানের ৩৭,০৭০ (সাঁইত্রিশ হাজার সত্তর) পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের নাম ১। জ্যোতি খাতুন (২৫), স্বামী- রানা বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, ২। রানা বেগ (৩৫), পিতা- মৃত মোতালেব বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, ৩। মোঃ সোহেল মোল্লা (৩৩), পিতা- জাহাঙ্গীর মোল্লা, সাং- খোদাবক্স, থানা- বানারিপাড়া, জেলা- বরিশাল ও ৪। শান্তা ইসলাম (২৫), পিতা- মৃত হারুন-অর-রশিদ, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত।

প্রকাশ থাকে যে, আসামী জ্যোতি খাতুন (২৫) কে শালীনতার সহিত তল্লাশীকালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাধা হলুদ রং এর টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর (৬২+৬২+৬২)= ১৮৬টি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রং এর সর্বমোট (২০০*১৮৫+৭০)= ৩৭,০৭০ (সাঁইত্রিশ হাজার সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, আসামী রানা বেগ (৩৫) এর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের ১০,০০০ (দশ হাজার) টাকা* এবং আসামীগণের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ০৬টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com