1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উন্নয়ন কার্যক্রম-অগ্রগতি প্রতিবেদন তৈরির উদ্যোগ ডিএসসিসির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উন্নয়ন কার্যক্রম-অগ্রগতি প্রতিবেদন তৈরির উদ্যোগ ডিএসসিসির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৮ বার

নিজেদের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।

বুধবার (১৬ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।

শফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের নগরের অবকাঠামো, পরিবেশ ও জলবায়ু, প্রাণ-প্রকৃতি, খাল, স্বল্পোন্নত ও নিম্নআয় এলাকা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠ ও জনপরিসর, অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনাসহ আরও সব গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে এই কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, চার সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির সিস্টেম এনালিস্টকে।

পাশাপাশি কমিটির বাকি দুই সদস্য রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এবং জনসংযোগ কর্মকর্তাকে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights