1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের গৃহবধূ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের গৃহবধূ

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫১ বার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ১৭ বছরের এক কিশোরকে নিয়ে পালিয়েছেন ৪০ বছর বয়সী এক গৃহবধূ। ওই গৃহবধূ দুই সন্তানের জননী এবং স্থানীয় বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ প্রতিবেশী এক কিশোরের সঙ্গে পালিয়েছেন। ওই কিশোর একই গ্রামের বাসিন্দা এবং বয়সে গৃহবধূর সন্তানের মতো। ছোটবেলা থেকে নানাবাড়িতে বড় হলেও তার স্থায়ী ঠিকানা বাবরা গ্রামেই। দীর্ঘদিনের পারিবারিক পরিচয় থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয়। গৃহবধূর স্বামী মান্নান মিস্ত্রী বলেন, ১১ জুলাই রাতে আমি তাদের পাশের একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকর অবস্থায় দেখি। তখন চুপ ছিলাম, ভাবছিলাম হয়তো বিষয়টি সামলে নিতে পারব। কিন্তু সকালে দেখি, স্ত্রীকে নিয়ে ওই কিশোর পালিয়ে গেছে। এখন আমার ছোট ছেলে না খেয়ে কাঁদছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর কিশোরের বাবা টোটন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর এমন ঘটনায় অনেকেই হতবাক হয়ে গেছেন। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com