1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৫ বার

 

সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ.. রাজেউন)।

মৃতুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ- রায়গঞ্জ উপজেলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদফতর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

তিনি ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ব্যপক উন্নয়ন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com