শহীদদের স্মরণে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। চারা বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তাক আহমেদ। সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুজ্জামান খান লোহানী তুষার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ ও আব্দুল আউয়াল আরজু, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আলম আজাদ মন্ডল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

শহীদদের স্মরণে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপলোডের সময় : 12:26:49 am, Monday, 21 July 2025