1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে আকিজ গ্রুপের পাইপ নকল: মালিক আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে আকিজ গ্রুপের পাইপ নকল: মালিক আটক

স্টাফ রিপোর্টার:- মোঃ খলিলুর রহমান নীলফামারী
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৪ বার

নীলফামারী জেলা শহরের পুলিশ লাইন্স সংলগ্ন পশ্চিম পাড়ায় অবস্থিত ‘রাশেদ ডিজাইন সেন্টার’-এ আকিজ গ্রুপের পাইপ নকল করার অভিযোগে অভিযান চালিয়েছে ডিবি (গোয়েন্দা পুলিশ)। আজ (সোমবার) রাত ১১টার দিকে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাশেদ ইসলামকে আটক করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে মালামাল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় নামী ব্র্যান্ড আকিজ পাইপের লোগো, ডিজাইন ও মানের অনুকরণে নকল পাইপ উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এতে গ্রাহক প্রতারিত হওয়ার পাশাপাশি ব্র্যান্ডটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই নকল প্রক্রিয়ার সত্যতা পায় তারা। ঘটনাস্থল থেকে নকল পাইপ, ছাপার উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এ বিষয়ে আকিজ গ্রুপের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com