1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে অনুমোদনহীন নয়টি ইটভাটায় অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে অনুমোদনহীন নয়টি ইটভাটায় অভিযান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার
  1. মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে অনুমোদনহীন নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে ও বাকিগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় এসব অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় তাড়াশ উপজেলার খিরপোতা মেসার্স এসএমবি ব্রিকসকে সাত লাখ, রায়গঞ্জ উপজেলার গুয়ারখী এলাকার এমবি ব্রিকসকে সাত লাখ ও একই উপজেলার বাঁশাইল এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এসব ভাটা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়।

অপরদিকে ভুইয়াগাঁতী এলাকায় হীরা ব্রিকসকে পাঁচ লাখ, দাথিয়া বেনীমাধব এলাকার কেয়া ব্রিকসকে পাঁচ লাখ, সেনগাঁতীর মেসার্স টিএইচবি ব্রিকসকে পাঁচ লাখ, সারটিয়া এলাকার হাসিনা ব্রিকসকে পাঁচ লাখ, নিঝুড়ি এলাকার আরকে ব্রিকসকে পাঁচ লাখ ও চান্দাইকোনা এলাকার পিংকি ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটাকে বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ইটভাটাগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com