1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্রের আসর "প্রয়াস" অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্রের আসর “প্রয়াস” অনুষ্ঠিত

কুড়িগ্রাম ক্যাম্পাস প্রতিনিধি, এম এন জাকারিয়া খাঁন মুরাদ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার

 

আজ ৩১ জুলাই ২০২৫, গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক পাঠচক্রের আসর “প্রয়াস”। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে জুলাই অভ্যুত্থান সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা ও জুলাই এর স্মৃতিচারণ।

আজকের পাঠচক্রের মূল বিষয় ছিল “জুলাই গণঅভ্যুত্থান”। আলোচনা পর্বে আইরিন আক্তার এবং বন্যা আক্তার জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তারা জানান,জুলাই এ গণহত্যা ও নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। আন্দোলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আজকের আলোচনায়।

পাঠচক্র শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

পাঠচক্রের এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক,সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন সহ টিমের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে আজকের অনুষ্ঠান।

আয়োজন শেষে উপস্থিত সদস্যদের মধ্যে গ্রীন ভয়েসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবার অংশগ্রহণ এবং আন্তরিকতা আজকের আয়োজনকে সফল ও অর্থবহ করে তোলে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights