1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার

সিরাজগঞ্জ সদরে গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (০৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় বিষয়টি তাদের নজরে আসে৷ পরে নৌকা থামিয়ে দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তবে বাকিরা পালিয়ে গেছে।

 

সোমবার (০৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকায়। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা৷ তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে৷ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com