1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা ৩ টার দিকে উপজেলা জামায়াতের উদ্যেগে জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে গনজামায়েত শুরু হয়। পরবর্তীতে গনমিছিল নিয়ে উপজেলা শহিদ মিনারে কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামারখন্দ উপজেলা আমির মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি জেনারেল নাঈম আহাম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, কামারখন্দ উপজেলা নায়েবে আমীর মোঃ আতাউর হোসেন, মোঃ মনিরুল ইসলাম এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী ও জনসাধারণ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বর্তমানে একটি পক্ষ আমাদের চোখ রাঙাচ্ছে! তাদের কে বলতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। কেউ যদি আবারও ভোট কেন্দ্র দখল করতে চায় তাহলে দেশে আরও একটি বিপ্লব হবে সেই বিপ্লাবের নাম হবে ইসলামী বিপ্লব। ২৪ এর গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল একটি নতুন দেশ পাবে তারা কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য করে চলছে একটি চক্র। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজে কখনো শান্তি ফিরে আসবে না তাই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামীর দাড়িপাল্লায় ভোট চান তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com