1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামায়াত আমিরের সুস্থতা চেয়েছে চীন-পাকিস্তান-ফিলিস্তিন দূতাবাস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামায়াত আমিরের সুস্থতা চেয়েছে চীন-পাকিস্তান-ফিলিস্তিন দূতাবাস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে তিন দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে। তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (এআই) মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

তারা জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাদের এই আন্তরিকতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights