1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে কাজিপুরে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে কাজিপুরে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭০ বার

ঐতিহাসিক ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান” দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ঢোল, বাদ্যযন্ত্র, স্লোগান, ব্যানার ও ফেস্টুনে র্যালিটি ছিল উৎসবমুখর ও জনসম্পৃক্ততায় ভরপুর।র‍্যালি পরবর্তি এ সংক্ষিপ্ত আলোচনায় সেলিম রেজা বলেন, এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই ইতিহাস আজকের আন্দোলনের প্রেরণা।নেতৃবৃন্দ আরও বলেন “বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে, এবং থাকবে।”

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com