1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার

 

সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয়র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বর্ষপুর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয়র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিজয় র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলকুচি পৌরসভার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত গণসমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

বেগম খালেদা জিয়া কখনো শেখ হাসিনার সাথে আপোষ করেনি। যে কারনে খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। আজ গণতন্ত্র মুক্তের পথে। ছাত্র-জনতার আন্দোলন দেশ রাহুমুক্ত হয়েছে। দেশের এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে জনগনের কল্যানে কাজ করে যেতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন ও ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।

গণসমাবেশ শেষে আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে একটি বিজয় র‍্যালী বেলকুচি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বেলকুচি মডেল কলেজে গিয়ে শেষ হয়। বিজয় র‍্যালীতে হাজার হাজার বিএনপি-ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারন মানুষ অংশগ্রহন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com