1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলঙ্গা কুতুবের চর এলাকায় অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলঙ্গা কুতুবের চর এলাকায় অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় রাজস্ব ফাকি দিয়ে রাতারাতি গড়ে ওঠা অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি।

এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জের সবচেয়ে পুরাতন মৎস্য আড়ৎ সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি প্রতি বছরই সরকারকে রাজস্ব দিয়ে বৈধভাবে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু একটি কুচক্রী মহল ব্যবসায়ীদের জিম্মি করে পুরাতন আড়ৎ ভেঙ্গে রাতের আধারে কুতুবেরচর এলাকায় অবৈধভাবে একটি মৎস্য আড়ৎ গড়ে তোলো। সেখান থেকে নিয়মিত খাজনাও উত্তোন করা হয়। সরকারি রাজস্ব ফাকি দিয়ে চক্রটি দুই বছরে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে। অরপদিকে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৪ কোটি টাকার মত।

বক্তারা আরও বলেন, কুতুবেরচর মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে চলে। যেখান থেকে সরকারকে কোন

রাজস্ব দেয় না তারা। আর এই অবৈধ মৎস্য আড়ৎটি থাকার কারনে বৈধ আড়ৎ এর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই অনতিবিলম্বে অবৈধ মৎস আড়ৎটি বন্ধ করে পুনরায় সিরাজগঞ্জ রোড সংলগ্ন হাটিকুমরুল নিউটাউন মৎস্য আড়ৎটি চালুর দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ এলাকার খতিগ্রন্থ জনসাধারন ব্যবসয়ী সহ এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com