1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে অটো ভ্যান চালক লিমনের এর মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে অটো ভ্যান চালক লিমনের এর মরদেহ উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার

যশোর অভয়নগর উপজেলার( ১২ আগষ্ট) মঙ্গলবার শংকরপাশা বিলপাড় এলাকা হতে গাছে বাঁধা অবস্থায় লিমন (১৭) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিমনের বাড়ি নোয়াপাড়া পৌরসভার জগ বাবুর মোড়ে। তিনি পেশায় একজন অটোভ্যানচালক। সে জগ বাবু মোড় এলাকার কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে কে বা কারা তাকে গাছে বেঁধে হত্যা করে বিলের মধ্যে রেখে পালিয়ে যায়। তার কাছে থাকা অটো ভ্যান, মোবাইল, টাকা নিয়ে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন পরিশ্রমী, সৎ ও অসহায় মানুষ। প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কখনো গোডাউনে বস্তা টানতেন, কখনো চালাতেন অটোভ্যান—শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই ঘামে ভেজা জীবন থেমে গেল কিছু পাষণ্ডের হাতে। তারা তাকে হত্যা করে ছিনিয়ে নিয়েছে টাকা, মোবাইল ও অটোভ্যান।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com