1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে ০৪ জন মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে ০৪ জন মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৮ বার

সিহাবুল আলম সম্রাট, রাজশাহীঃ রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর (আদিবাসী পাড়া) হতে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৪ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্প। রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৪ সময় ০৭.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া পৌরসভার (৪নং ওয়ার্ড) গ্রাম:কৃষ্ণপুর (আদিবাসী পাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪০৫ (চারশত পাঁচ) লিটার চোলাই মদসহ আসামী সুরেশ সর্দ্দার (৫২), পিতা-মৃত ভরত সর্দ্দা; গনেশ সর্দ্দার (৫০), পিতা-মৃত মুক্তি সর্দ্দার; কার্তিক সর্দ্দার (৪৫), পিতা-নিবারন সর্দ্দার; দীপক সর্দ্দার (২৮), পিতা-মৃত জ্যেতিশ সর্দ্দার; গ্রাম:কৃষ্ণপুর (আদিবাসীপাড়া), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীগণ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীগণ উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে। রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com