
মেহেদী হাসান,দুপচাঁচিয়া: আগামী ২৬ নভেম্বর (রবিবার) ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন। শিক্ষা মন্ত্রণালয় হতে জানা যায়, পরিক্ষার শেষ হবার ৬০ দিন এর মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এইচএসসি ও সমমান পরিক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বলা হয়েছিলো । এর পরে তিনি ২৬ নভেম্বর দিনটি নির্ধারন করেন। প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও শিক্ষা মন্ত্রণালয় আলোচনা সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ ও সময় নির্ধারন করেন পরে তা সকল বোর্ডে জানিয়ে দেওয়া হয় । চলতি ২০২৩ বছরের এইচএসসি ও সমমানের ফলাফল দেওয়ার জন্য চূড়ান্তভাবে ২৬ নভেম্বর (রবিবার) দিনটি নির্ধারন করা হয় । চলতি বছরে আটটি শিক্ষা বোর্ডে ১৭ আগষ্ট আরম্ভ হয় এইচএসসি পরিক্ষা। প্রাকৃতিক দুর্যোগ এর জন্য ১০ দিন পিছিয়ে যায় তিনটি বোর্ডের এইচএসসি পরিক্ষা পরে তা ২৭ আগষ্ট আরম্ভ করা হয়। বোর্ড তিনটি হলোঃ ( বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) এইচএসসি-সমমান ও সকল পাবলিক পরিক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রম এর শুভ উদ্ভোদন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এ বছরেও আগের মতোই ফলাফল উদ্বোধনী অনুষ্ঠান পালিত হবে।
রেওয়াজ অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রতিবারই সম্ভাব্য সময় হিসেবে দুই অথবা তিন দিনের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে সেটি বোর্ডগুলোকে জানিয়ে দেয়।
চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।