1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ র‌্যাব-১২এর অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ র‌্যাব-১২এর অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬১ বার

সিরাজগঞ্জ র‌্যাব-১২এর অভিযানে সলংগা থানা এলাকা হতে ৩২৮ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজগঞ্জ ১৪ আগষ্ট রোজ বৃহস্পতিবার আগস্ট ২০২৫ র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৮ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ০১। মোসাঃ সারমিন খাতুন (২৪), স্বামী- মোঃ রবিউল ইসলাম, পিতা- মোঃ এসরাঈল হোসেন, সাং-দিয়াড় মহব্বতপুর (মাটিকাটা ইউপি), থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকা শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com