1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোফাজ্জল উদ্দিন সরকার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোফাজ্জল উদ্দিন সরকার

মোঃ লিমন হোসেন, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার। এ উপলক্ষে মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় টঙ্গী পূর্ব থানা যুবদল,গাজীপুর মহানগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমরা প্রেরণা ও সাহস পাই। আজকের এই দিনে আমি দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি সেই সাথে দেশনেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য দেশনেত্রীর যে ত্যাগ, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গাজীপুর মহানগর যুবদল তাঁর আদর্শকে ধারণ করে রাজপথে সংগ্রাম চালিয়ে যাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক ভূমিকা পালন করব।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com