1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি খাঁন নজরুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাছুম বিল্লাহ ।

বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।

জাতীয় পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উৎসবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্রকার পিঠার পশরা সাজিয়ে বসে।

বিপুল সংখ্যক জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে শীতকালীন এক মহা মিলনমেলায়।

অনুষ্ঠানে পিঠা উৎসবের পাশাপাশি চলে ক্রীড়া প্রতিযোগিতা এবং সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights