
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হাছান সোহেল মনা, সদস্য সচিব রাসেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, ছাত্র দলের সদস্য সচিব মাইদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ১০টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল ও শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।