1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে সড়ক দুর্ঘটনায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রধান শিক্ষক বাবু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রধান শিক্ষক বাবু

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন বাবু নামের এক প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর এবং জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন বাবুর পুত্র বুলবুল ইসলাম। এই ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় আরও দ্জুনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমির হোসেন বাবু উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মৃত আজিত তালুকদারের পুত্র এবং বেলতৈল ইআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল নয়টায় রৌহাবাড়ি চারমাথা নামক স্থানে সোনামুখী থেকে যাত্রীবোঝাই একটি অটোরিক্সার বিপরীত দিক থেকে আসা নির্জনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি উল্টে দুমড়ে মুছড়ে যায়। লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সা ও বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com