
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর সাত বছরের শিশু ছোঁয়া মনি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনা মো. মনিরুল ইসলাম জিহাদ নামে ভিকটিমের ফুপাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার আসামি।