1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন গ্রেপ্তার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রবিবার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাচারকারীরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তি ও পোগন সংবাদের ভিত্তিত্বে শনিবার (২৩ আগস্ট) রাতে উল্লাপাড়ার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি লম্বা একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি।

এসময় দুই মূর্তি পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হতে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com