1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

শোয়েব হোসেন
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংসদীয় পরিষদের ৭ দফা দাবির অংশ হিসেবে গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রায় ৮ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. কারিগরি শিক্ষাকে ১২ শ্রেণি সমমান ঘোষণা,
২. সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০% পদে পদোন্নতি নিশ্চিত করা,
৩. যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন,
৪. সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন,
৫. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবী পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান,
৬. প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি,
৭. জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।

সংগঠনের নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে কারিগরি শিক্ষার মান উন্নত হবে, শিক্ষার্থীরা উপকৃত হবে এবং দেশ দক্ষ মানবসম্পদ অর্জন করবে।

গাজীপুর জেলা সংসদ পরিষদের সভাপতি প্রকৌশলী মো. আমানত হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হুমায়ুন আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক গ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com