1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ‘অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ‘অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন’

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে ‘অতি-দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন উদযাপন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে(২৫ আগস্ট) নীলফামারী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র  হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, আয়োজক দফতরের ইন্টেগ্রেটেড লাইভলীহুড এর টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমীন, গ্রাজুয়েশনে উন্নিত হওয়া নীলফামারী শহরের রেনু বেগম ও টুপামারী ইউনিয়নের শরিফা বেগম। গ্রাজুয়েশন তথ্য উপস্থাপন করেন ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট সৈয়দ ছাগির আহমেদ।
নীলফামারীর ৪টি কর্ম এলাকা পৌরসভা, পলাশবাড়ি, টুপামারী, খোকশাবাড়ি ইউনিয়নের জীবন মান উন্নয়ন হওয়া ২৫৭জন নারী এতে অংশ নেন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র চত্ত্বরে কয়েকটি নারিকেল গাছের চারা রোপন ও উপকার ভোগীদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ জানান, আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় অতি দারিদ্র সীমা উত্তীর্ণ করায় এসব নারীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এসব নারীদের জীবন মান উন্নয়নে আত্মকর্মসংস্থান মুলক নানা কর্মকা- পরিচালনায় সহযোগীতা করে ওয়ার্ল্ড ভিশন এবং পরিবারগুলোর শিশুদের শিক্ষা ও চিকিৎসা সেবায়ও সহযোগীতা করে থাকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com