1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে বিকলাঙ্গ শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে বিকলাঙ্গ শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার

 

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ আব্দুস ছামাদ (কাঠুরিয়ার) এর সন্তান বিকলাঙ্গ বোবাপ্রতিবন্ধী রোগাক্রান্ত অসহায় শাকিল(২৫) যার ওজন প্রায় ৭ কেজি।

আলোচিত এই অসহায় মানুষের চিকিৎসার জন্য পাশে দাড়ালেন আর্থিক সহায়তা দিলেন – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনতার মেয়রখ্যাত, জননন্দিত নেতা মোঃ সাইদুর রহমান বাচ্চু। এসময়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ এনামুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সাংবাদিক আজিজুর রহমান মুন্না, সাংবাদিক মাসুদরানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সবুজ, ছাত্রদল নেতা এস.এম. জুয়েল সহ অন্যরা
সোমবার (২৫ আগস্ট) বিকেলে তেলকুপিতে অন্যের বাড়িতে অবস্থান করা জন্মগত বিকলাঙ্গ বোবাপ্রতিবন্ধী রোগাক্রান্ত অসহায় শাকিল(২৫) তার মা শাহিদা খাতুন (৪০) এর কোলে এ বোবা বিকলাঙ্গ প্রতিবন্ধী শাকিলের অবস্থা দেখে সাইদুর রহমান বাচ্চু আবেগ আপ্লুত হয়ে যান।
এসময়ে তিনি বলেন, “আমাদের দলের (বিএনপির)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মিডিয়াতে দেখেন, দলের পক্ষে থেকে এ পরিবারের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন । আমরা এ অসহায় পরিবারের পাশে রয়েছি থাকবো। আমি আরও বলছি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহ সকল বিত্তবান দয়াবান, মানবতার সংগঠন গুলোকে এই জন্মগত বিকলাঙ্গ বোবাপ্রতিবন্ধী রোগাক্রান্ত অসহায় শাকিল(২৫) এর চিকিৎসা এবং তার বিধবা মা শাহিদা খাতুনকে আর্থিক সহায়তা করুন পাশে থেকে এদের ঘর-বাড়ী তৈরি করে দিন।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com