1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার

 

কক্সবাজারের টেকনাফে একদিনে তিন দফায় ১৮ বাংলাদেশি জেলেকে অপহরণ করার ঘটনা ঘটেছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ ঘটনা ঘটিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

জানা যায়, শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া থেকে দুই দফায় ১১ জন এবং সেন্টমার্টিন উপকূল থেকে ৭ জন জেলেকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে মাছ ধরতে যাওয়া জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রথম অপহরণ ঘটেছে মঙ্গলবার সকাল ১১টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়ায়। মাছ ধরে ফেরার সময় ছয়জন জেলেসহ একটি ট্রলার মিয়ানমারের উপকূলে নিয়ে যায় আরাকান আর্মি। ট্রলারটি আবদুল হাফেজ নামে এক মাঝির ছিল।

দুপুর ১২টার দিকে একই স্থানে আরও ৫ জেলেকে মাছ ধরার নৌযানসহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়া গ্রামের সৈয়দ আলম।

একই দিনে বিকেলেও সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগর থেকে মাছ ধরতে যাওয়া সাতজন জেলেকে ট্রলারসহ অপহরণ করা হয়। নৌযানটির মালিক নুরুল কায়সার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com