রোদে গাঁজা শুকাতে দিয়ে ধরা খেলো হারুন

রংপুরের পীরগাছায় পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বৃদ্ধ ওই এলাকার মৃত আসর আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে এসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই বৃদ্ধকে রোদে শুকাতে দেওয়া ২ কেজি গাঁজার পাতাসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামার ইটাকুমারী এলাকার শাহ আলীর পুকুরপাড়ে কলাবাগানের ভেতর বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। তবে অভিযানকালে শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার গাছগুলোর ওজন প্রায় ১০ কেজি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমের বড়ুয়া জানান, পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হুতিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল

Verified by MonsterInsights

রোদে গাঁজা শুকাতে দিয়ে ধরা খেলো হারুন

আপলোডের সময় : 09:27:48 pm, Friday, 29 August 2025