1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬০ বার

 

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা পৌরসভা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

আজ (রবিবার, ৩১ আগস্ট) পৌরসভাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ডাস্টবিন বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা প্রদান করা হয়েছে।

গাইবান্ধা পৌর এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই শিশুরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার গুরুত্ব অনুধাবন করতে পারে এবং তা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে, তবেই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব হবে। আজ ডাস্টবিন বিতরণের মাধ্যমে আমরা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দেয়ার পাশাপাশি ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি। গাইবান্ধা পৌরসভা শিশু কিশোরদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দেয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ভালো অভ্যাস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। শুধু তাই নয়, বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে তাদেরকে পরিবেশবান্ধব ও বৃক্ষপ্রেমী হিসাবে গড়ে তোলারও চেষ্টা করছে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, “পরিবেশ সুরক্ষা কেবল সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। বিশেষ করে, আমাদের শিশুদের মধ্যে এই সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ডাস্টবিন বিতরণ ও ফলজ চারা প্রদান অনুষ্ঠানটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিশুরা শুধু নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণই নয়, বরং নিজেদের ঘর এবং চারপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবে। একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। এই ফলজ চারাগুলো বড় হয়ে ফল দেবে, ছায়া দেবে এবং পরিবেশকে অক্সিজেনে ভরিয়ে তুলবে। আমি আশা করি, এই উদ্যোগের ফলে শিশুরা পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা পালন করবে এবং একটি স্বাস্থ্যকর ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সহায়ক হবে।”

তিনি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিশুদের ভালো অভ্যাসগুলো যেন বাড়িতেও অনুশীলন করে, যাতে এই শিক্ষা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। পৌরসভার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ডাস্টবিন বিতরণ ও ফলজ চারা রোপণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমান দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম সারুয়ার আলম সরকার ও মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, সহকারী কর আদায়কারী জাহাঙ্গীর আলম, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর যুধিষ্ঠীর চন্দ্র সরকারসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি এবং পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁচনশীল ও অপঁচনশীল লেখা সম্বলিত ৪টি করে ডাস্টবিন প্রদান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পৌরসভা কর্তৃপক্ষ প্রতিটি স্কুলে ফলজ গাছ সরবরাহ করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com