1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ১ টি ওয়ানশুটারগান সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ১ টি ওয়ানশুটারগান সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ যশোর ষষ্টীতলা এলাকা হতে গতকাল ১৩ ফেব্রুয়ারি রাত প্রায় ১০ টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা আভিযানিক দলটি ১৪ ফেব্রুয়ারি রাতে মোছাঃ রহিমা খানের বাড়ীর ভাড়া বাসায় ঘেরাও করে দেলোয়ার হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২) কে যশোর থেকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর শয়নকক্ষের তোষকের নিচ হইতে ১ টি ওয়ানশুটারগান উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব -৬,সিপিসি –৩ কোম্পানি ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোহাম্মদ ফয়সাল তানভীর জানান,গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন ধরণের অপকর্ম করে থাকে বলে স্বীকার করে। এছাড়াও সে ২০১৬ সালে অস্ত্র সহ ডাকাতি করাকালে হাতে নাতে গ্রেফতার হয়েছিল এবং বর্তমানে একটি হত্যা মামলা ও ২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com