1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) ১,৯৭৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব-১২’র একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টায় সদর কোম্পানির আভিযানিক দল ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পাশে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. আমিনুল ইসলাম রনি (৪৫), পাবনা জেলার সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. রাশেদ রানা (৪২), একই থানার দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮), সুজানগর থানার ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছেন র‍্যাব-১২’র মিডিয়া অফিসার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com