1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্ত্রীকে হত্যা করার পর লাশ টয়লেটে লুকিয়ে রাখে স্বামী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্ত্রীকে হত্যা করার পর লাশ টয়লেটে লুকিয়ে রাখে স্বামী

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ বার

 

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে মোছাম্মৎ আরফি (১৯) নামের এ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী মো. রিজুয়ানকে (৩০)।

গ্রেপ্তার রিজুয়ান চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে।

জানা যায়, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের মেয়ে আরফির সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে রিজুয়ানের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো।

স্থানীয়দের দাবি, আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, স্বামী রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights