1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারী জেলার সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা ১৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার বড়বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোট ২৩১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মেসার্স ভাই ভাই স্টোর নামক দোকান হতে ২৩১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই ভাই স্টোর নামক দোকানের মালিক মোঃ আব্দুর রহিমকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজোয়ান ইফতেকার উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী সদর থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন জানান, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com