1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির পরিচিত সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির পরিচিত সভা

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পরে নতুন পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা, হিতৈষী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ কবির চান্দু, কলেজ হিতৈষী ডাক্তার আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক রেজাউল করিম। পরে কলেজ পরিচালনার জন্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com