1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শরীয়তপুরে যুবলীগ নেতাকে থানায় ভোজ খাইয়ে প্রত্যাহার ওসি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শরীয়তপুরে যুবলীগ নেতাকে থানায় ভোজ খাইয়ে প্রত্যাহার ওসি

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমের নিমন্ত্রণে পুলিশের মাসিক ভোজে অংশ নিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। এমন ঘটনায় পর পরই ওসির নিরপেক্ষতা ও মান নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আর সমালোচনা ছড়িয়ে পড়তেই রাতেই সেই যুবলীগ নেতাকে গ্রেফতার দেখালেন পুলিশ। এ ঘটনার পর ওই ওসিকে ক্লোজড করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে থানা পুলিশ। ওই অনুষ্ঠানে থানা পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার, যুবলীগের সভাপতি মোক্তার বেপারীসহ অন্যান্যরা. এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। থানার মধ্যে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতার উপস্থিত হওয়া নিয়ে দেখা দিয়েছে সমালোচনা। এদিকে সমালোচনার পরপর রাতেই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে মোক্তার বেপারী নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মোক্তার বেপারীকে নাওডোবা ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসির ক্লোজড হওয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পদ্মা দক্ষিণ থানার ঘটনায় দায়িত্বরত ওসিকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিষয়ে পরে জানানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com