1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা পেলো দুম্বার মাংস - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা পেলো দুম্বার মাংস

এস এম শুভ সরকার, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এই মাংস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে, প্যাকেট আকারে দুম্বার মাংসগুলো সৌদি সরকারের দেয়া উপহার। উপজেলার ৫৫ টি এতিমখানা ও মাদ্রাসার মোট ২ হাজার ৪৭১ জন এতিম, অসহায় শিক্ষার্থীর মাঝে এই মাংস বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ গণমাধ্যমকর্মি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ।এসময় ইউএনও বলেন, “শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিশ্বাস করে গণমাধ্যমসহ সকলের সহোযোগিতা থাকলে যেকোনো কাজে স্বাচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।”

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com