1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার

‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধায়ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মোঃ আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ছাব্বির আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ চন্দ্র রায়, নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি টিপু সুলতান, উত্তরন শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হোসনে আরা আক্তারসহ জেলার সাত উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও শতাধিক সদস্য।

আলোচনা শেষে জেলার ৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান ও কুটির শিল্পসহ নানাবিধ ক্ষেত্রে সমবায় কার্যক্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com