1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ওমর ফারুক, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

২ নভেম্বর রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলীর (৩২) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ায় জনৈক আব্দুস সালামের বসতবাড়ির পার্শ্বে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসে। তখন সবাই মিলে লাঠিসোঁটা হাতে পিকআপের পিছনে তাদের ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাঁধার মুখে পিকআপ থেকে তিনজন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়। এসময় শত শত উত্তেজিত জনতা ইট পার্টকেল ছুড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই চোর নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ সহ আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপর দুইজনের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com