1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে 'ফিরোজ ইলেকট্রনিক্স’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ‘ফিরোজ ইলেকট্রনিক্স’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার


‎কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার বামনপাড়া, আজিজ বিড়ি মোড়-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফিরোজ ইলেকট্রনিক্স’-এর শুভ উদ্বোধন। মানসম্মত ইলেকট্রনিক পণ্য ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল নতুন এই প্রতিষ্ঠানটি।
‎উদ্বোধনী আয়োজনে দোকানের প্রোপাইটর মোঃ ফিরোজ খাঁন উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন,
‎“গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সেরা মানের পণ্য ও সেবার মাধ্যমে এ এলাকার মানুষের চাহিদা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।”
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মোঃ নান্টু হোসেন, ভিশন ডিস্ট্রিবিউটর ডিলার, মোঃ জহুরুল ইসলাম, ম্যানেজার, ইউসিবি ব্যাংক মোঃ জাকির হোসেন মিথুন, কোষাধ্যক্ষ।

‎অতিথিরা প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করে বলেন, স্থানীয় মানুষের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগটি একটি সময়োচিত পদক্ষেপ। বিশেষ করে এলাকার টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, ওভেন, রাইচকুকার, চার্জার, লাইট সহ যাবতীয় ইলেকট্রনিক্সপণ্য ক্রেতাদের জন্য এটি হবে নির্ভরতার নতুন ঠিকানা।
‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সকলে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও গ্রাহকসেবায় ধারাবাহিকতার জন্য প্রার্থনা করেন।
‎ফিরোজ ইলেকট্রনিক্স-এর যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন যে, এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকার অর্থনৈতিক কার্যক্রম ও প্রযুক্তি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com