1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় কারাগারে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় কারাগারে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার

 

গাইবান্ধা জেলা কারাগারে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তারিক রিফাত (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন।

নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, তারিক রিফাত তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গত ১৭ নভেম্বর গাইবান্ধা সদরের বলমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে ১৮ নভেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার পর রোববার তাকে রিলিজ দেওয়া হয় এবং আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে তাকে কারাগারে হস্তান্তর করা হয়। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া সার্টিফিকেটে তার হৃদরোগসহ অন্যান্য শারীরিক সমস্যার উল্লেখ ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১৭ নভেম্বর তারিক রিফাতকে গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেলে ভর্তি রাখা হয়েছিল। রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পরই এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com