1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলছড়িতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়ে নবাগত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলছড়িতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়ে নবাগত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, গাইবান্ধা তাঁর কাছে নতুন কর্মস্থল নয়। পূর্বে তিনি গোবিন্দগঞ্জে এসিল্যান্ড এবং ফুলছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, বর্তমান দায়িত্বকে তিনি সেবা করার একটি মহৎ সুযোগ হিসেবে দেখছেন।

তিনি বলেন, “ফুলছড়ির মানুষ অত্যন্ত সম্ভাবনাময়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সবার সমন্বিত উদ্যোগেই গাইবান্ধার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা—সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সামাজিক সমস্যা সমাধান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিক্ষা খাতকে শক্তিশালী করা, যুবসমাজকে দক্ষ হিসেবে গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে প্রশাসনের প্রধান অগ্রাধিকার।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের গঠনমূলক সহযোগিতা আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মুয়ীদুর রহমান, ফুলছড়ি থানার ওসি মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আসাদুল ইসলাম, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ, ফুলছড়ি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে ইউএনও জগৎবন্ধু মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com