1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী রানার পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী রানার পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম.এন জাকারিয়া খান মুরাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি কলেজ শাখার আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজোয়ার গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুল হোসেন এবং সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইহসান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রুবেল এবং দপ্তর সম্পাদক অর্ঘ্যদ্বীপ সাহা।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দশ ইউনিয়নের ছাত্রদল শাখার সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ। নেতৃবৃন্দ কমিটি গঠন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে তৃণমূল পর্যায়ে গণসমর্থন জোরদারের নির্দেশনা প্রদান করেন।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights