1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার

 

কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১.৩০ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎জনি হোসেন (৩২) জামালপুর গ্রামের ক্যাম্প পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাওনা  টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে।

‎ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল বলে জানান পরিবারের লোকজন।

‎এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৪০/৫০ জন লোক জনির ওপর হামলা চালিয়ে জনিকে কুপিয়ে হত্যা করার পর হামলাকারীরা এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

‎এ বিষয়ে নিহত জনির মা বলেন, আমার ছেলে ২৫ লক্ষ টাকা সোহান, লালুর কাছ পায়। পাওনা টাকা তাদের কাছ থেকে ফেরত চাইলে তারা আমার ছেলেকে টাকা না দিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডার এক পর্যায়ে সোহান ও লালুর লোকজন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে গতকাল হাসপাতালে চিকিৎসা শেষে আমার ছেলে বাড়িতে এসে প্রাণ ভয়ে পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি তার। আজকে আমার ছেলেকে নির্মমভাবে তারা হত্যা করেছে আমি এর বিচার চাই।

‎এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান শেখ সংবাদ সারাবেলা কে জানান, মহিষকুন্ডি মাঠপাড়ায় জনি নামের একজনকে হত্যা করেছে তার প্রতিপক্ষরা। আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টায় র‍্যাব পুলিশ ও প্রশাসনের বিভিন্ন ইউনিট কাজ করছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com