
৭ ডিসেম্বর গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা ইউনিট কমান্ড।
সকাল ১১টায় গাইবান্ধা শিল্পকলা একাডেমির মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা ইউনিট কমান্ডের কমান্ডার আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বারের আহ্বায়ক সেকেন্দার আজম আনাম, ইউনিট কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদসহ আরও অনেকে।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।