1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ঘোড়ার মাংস জব্দ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ঘোড়ার মাংস জব্দ

এস.এস শুভ সরকার, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই দুই নম্বর নৌকাঘাট এলাকা থেকে শুক্রবার জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (২৬ ডিসেম্বর) সকাল পৌণে আটটায় যমুনার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় মাংস পরিবহনে জড়িত ব্যক্তি ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র জাইদুল এবং চালক গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর পুত্র তারেক। এরমধ্যে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় দন্ডপ্রাপ্তরা জানান, কুড়িগ্রাম থেকে ঘোড়া এনে যমুনার সাউদটলার চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিলো তারা।
ইউএনও জানান, “ গোপন সংবাদের ভিত্তিতে যমুনার মেঘাই দুই নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বস্তায় ভরা ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করে দন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংসগুলো জনসন্মুখে মাটিতে পূঁতে ফেলা হয়েছে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com