সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলমান থাকায় কোনো বর্ণাঢ্য ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, স্থানীয় যুবনেতা ফেরদৌস রহমান রেদওয়ান, শিক্ষকমন্ডলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক সূচনা করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণি) বইয়ের কিছুটা ঘাটতি রয়েছে। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির সব বিষয়ের বই এখনো এসে পৌঁছায়নি। প্রধান শিক্ষক আশ্বস্ত করেছেন যে, জেলা শিক্ষা অফিস থেকে বই পাওয়ামাত্রই বাকিগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
নির্ধারিত শিফট অনুযায়ী সারাদিন ধরে চলে এই বই বিতরণ কার্যক্রম।







