1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সিসিটিভি চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সিসিটিভি চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও টিউবওয়েল দেখতে না পেয়ে স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত হলে এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা কৌশলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত তিনটি সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অতুল চন্দ্র সরকার জানান, চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত চুরি যাওয়া সিসিটিভি ক্যামেরা উদ্ধারের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com