
আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জনসভা সফল বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পলাশবাড়ী প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী এস এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে গৃহীত কর্মসূচি, সংগঠনের চলমান কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ জহুরুল হক,সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা,জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওঃ ইয়াহিয়া, জামায়াত নেতা আবু তালেব মাষ্টারসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আমীরে জামায়াতের পলাশবাড়ী সফর ও জনসভা সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।